🔰পাখির সফ্ট ফুড মিক্স (প্রিমিয়াম)
✅উপকারিতা :-
★ পাখির প্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফাইবারের চাহিদা পূরণ করে।
★ পাখির জন্য হজমে সহায়ক, বিশেষ করে ছোট পাখিদের জন্য নরম পুষ্টিকর খাবার।
★ পাখির ইমিউনিটি ও পেশি গঠনে সাহায্য করে, স্বাস্থ্য ঠিক রাখে, ব্রীডিং সিজনে ভালো রেজাল্ট আসে এবং পালক উজ্জ্বল হয়।
★মা পাখি যখন ডিম পাড়ে বা বাচ্চা খাওয়ায়, তখন বেশি পুষ্টিকর খাবার দরকার হয়। সফ্ট ফুড সহজে খাওয়ানো যায় এবং এটি বাচ্চাদের দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে।
✅ উপাদানসমূহ :-
★ এই প্রিমিয়াম কোয়ালিটির সফ্ট ফুড মিক্সে বিভিন্ন ধরনের ডাল, পোলাও চাল, গম, ভুট্টা ভাংগা ইত্যাদি বিভিন্ন ধরনের উপাদান রয়েছে।
✅ ব্যবহারবিধি :-
★ ডাল - চাল এর মিক্সারটি আগের দিন রাতে পানি দিয়ে ভালো করে ধুয়ে সারারাত ভিজিয়ে রাখতে হবে (মিনিমাম ৮ ঘন্টা)।
★ পরের দিন সকালে আরেক দফা পানি দিয়ে ধুয়ে, অল্প পানি দিয়ে সেদ্ধ করতে হবে।
★ সেদ্ধ হওয়ার পর চাইলে পানি ছাকনি দিয়ে ছেঁকে ফেলে দিতে পারেন, তবে সবচেয়ে ভালো হয় যদি পানিটা মিক্সার এর মধ্যে শুকিয়ে ফেলেন (অনেকটা পোলাও রান্নার মত)। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করবেন।
★এর মধ্যে সেদ্ধ ডিম, ফল, শাক, সবজি কুচি করে কেটে, ভালো করে মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে।
★সফ্ট ফুডের কোয়ালিটি আরো ভালো করতে চাইলে, এর সাথে কমার্শিয়াল এগ ফুড, হ্যান্ড ফিডিং ফর্মুলা, গ্রিট, মিনারেল এবং বিভিন্ন ভেষজ উপাদান মিশাতে পারেন।
✅ নিয়মাবলি :-
★ যেসব পাখি জোড়ার বাচ্চা আছে, তাদের প্রতিদিন সফ্ট ফুড দিতে হবে।
★ যেসব পাখি জোড়ার বাচ্চা নেই, তাদের সপ্তাহে ২ থেকে ৩ দিন সফ্ট ফুড দিতে হবে।
★ যদি সফ্ট ফুড ঝড়ঝড়া থাকে, তাহলে ৫ থেকে ৬ ঘন্টা রাখা যাবে। আর যদি নরম হয়, তাহলে ৩ থেকে ৪ ঘন্টা রাখা যাবে। গরমের দিন কম সময় রাখবেন এবং শীতের দিন বেশি সময় রাখতে পারবেন।
★ পাখি যদি সফ্ট ফুড খেতে না চায়, তাহলে আগের দিন সন্ধ্যা বা রাতে সিড মিক্সের পাত্র সরিয়ে রাখবেন। যখন সফ্ট ফুড খাওয়া শিখে যাবে, তখন সীড মিক্স বের করে রাখার প্রয়োজন নেই।
✅ পাখিকে নিয়মিত সফ্ট ফুড খাওয়ালে প্রোটিনের চাহিদা দূর হবে ও পাখির স্বাস্থ্য ভালো থাকবে। রোগ কম হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বাচ্চার মৃত্যুর হার অনেক অংশে কমে আসবে ইনশাআল্লাহ।