🔰 সাদা এভিয়ান এগফুড
✅ Shada Avian Egg Food হলো পাখির জন্য তৈরি কমার্শিয়াল এগফুড। যা সকল ধরনের পাখির জন্য একটি স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার।
✅ উপকারিতা :-
(কেন এগফুড দেওয়া উচিত?)
★ উচ্চ প্রোটিন ও পুষ্টি:
এগফুডে প্রাণিজ প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং আমিনো অ্যাসিড থাকে — যা পাখির মাংসপেশি গঠন, অস্থি (হাড়), এবং সামগ্রিক শারীরিক বৃদ্ধি ও শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
★ পালক উন্নত করা:
নতুন পালক গজানো বা মোল্টিং (পালক পরিবর্তন) এর সময় পাখির পালক সুন্দর, মজবুত ও উজ্জ্বল রাখতে এগফুড এর ভূমিকা রয়েছে।
★ বাচ্চা পাখি, ব্রিডিং ও মোল্টিং সময় বিশেষভাবে উপযোগী:
বাচ্চা পাখি দ্রুত বড় হওয়ার সময়, কিংবা ব্রিডিং বা ডিম দেওয়া পাখি ও মোল্টিং পাখির পুষ্টি চাহিদা বাড়ে। তখন এগফুড পাখির পুষ্টির ঘাটতি পূরণে করে।
★ সাধারণ সুস্থতা ও রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি:
সঠিক প্রোটিন ও মিনারেল পেলে পাখির শরীরের প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, রোগ-সংক্রমণ বা দুর্বলতা কম হয়।
✅ ব্যবহারবিধি :-
★ ব্রিডিং, মোল্টিং বা বাচ্চা পাখির বৃদ্ধির সময় প্রতিদিন দিতে হবে।
★ সাধারণ সময়ে সফ্ট ফুডের সাথে মিক্স করে অথবা শুধু এগফুড সপ্তাহে ২-৩ দিন পাখিকে খেতে দিবেন।
⚠️ সতর্কতা:-
★ এগফুড নিয়মিত (প্রতিদিন) পুরো খাদ্যের পরিবর্তে না দিয়ে, সম্পূরক হিসেবে দিতে হবে।
★ এগফুড রাখার সময় শুকনো, ঠান্ডা ও সে সমস্ত স্থানে রাখুন; গরম বা উষ্ণতায় শুকনো খাদ্য দ্রুত নষ্ট হতে পারে।